সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক নারী আহত

Daily-Apan-Desh-11-2603181315

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ।

আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওসি প্রথম আলোকে বলেন, সংঘর্ষে যে নারী আহত হয়েছেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুজন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে দুজন নিখোঁজের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে প্রথম আলোকে জানিয়েছে, দুজন নিখোঁজের বিষয়টি তারাও শুনেছেন। তবে বিষয়টি নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *