শোক সংবাদ

লক্ষ্মীপুর শহরের বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল আমিন দীপু চৌধুরীর মা আফছারুন্নেছা চৌধুরী বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার(১১জুন) সকালে জেলা শহরের হাসপাতাল সড়কের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি শাকচর ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের বধু ছিলেন। তাঁর স্বামী মরহুম শামছুল হুদা চৌধুরী লক্ষ্মীপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। মরহুমা আফছারুন্নেছা চৌধুরী জীবদ্দশায় নানান রোগে ভুগছিলেন।
তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান। আজ বাদ আছর শাকচর আলতাফ মাষ্টার চৌধুরী বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। মরহুমার বড় ছেলে নুরুল আমিন দীপু চৌধুরী তাঁর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
