IMG_20260314_223532

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে সম্পতি নিয়ে বিরোধের জেরে মৃত মন্তাজুর রহমান এর পুত্র মো: তৌহিদ, মো: সাজু, রিপনসহ আজ্ঞাত নামা ৫/৬ জনের হামলাম মৃত শরাফত আলীর পুত্র আবুল কালাম গুরুত আহত হয়ে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে, আজ শনিবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর ১নং ওয়ার্ড উত্তর মজুপুর গ্রামে।
জানা যায়, আবুল কালাম উত্তর মজুপুর গ্রামে সেমি পাকা পরিত্যক্ত ঘর ৬শতাংশ সম্পত্তি ক্রয় করে। পরে ক্রয়কৃত সম্পতির পুরাতন বাউন্ডারি ওয়াল এর সহিত নতুন বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে মৃত মন্তাজুর রহমান এর পুত্র মো: তৌহিদ, মো: সাজু, রিপনসহ সম্পতি পাবে বলে বাধা প্রদান করে। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শালিশী বৈঠকে সম্পতি পাবে না এমনি দাবী করবে না মর্মে অঙ্গীকার প্রদান করে।
কিন্তু আজ পুরায় কাজ আরম্ভ করলে মো: তৌহিদ, মো: সাজু, রিপনসহ আজ্ঞাতনামা ৫/৬ জন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের উপর হামলা করে। এসময় লোয়ার রড দিয়ে পিটিয়ে মাথা পাঠিয়ে গুরুতর আহত করে। আবুল কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *