আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে : পানিসম্পদমন্ত্রী

ab60154d-aa2b-40b6-bc59-d733735cf9b0

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের যে অসাম্প্রদায়িক সম্প্রীতি এটা যেন অটুট থাকে। যারা সাম্প্রদায়িক চিন্তা করেন তারা এদেশে মৌলবাদের বিষ ছড়াতে চায় এবং এরা কিন্তু ভয়ঙ্কর। এটা একটা অভিশাপ হিসেবে আমাদের সমাজে দেখা দেয় মাঝে মাঝে৷ ঠিক নির্বাচনের আগে এ ধরনের অভিশাপের সম্মুখীন আপনারা হয়েছেন।

লক্ষ্মীপুর পৌরসভার শ্রীশ্রী শ্যামসুন্দর আখড়ায় শনিবার (১৪ মার্চ) রাতে সনাতন ধর্মালম্বীদের ৩২ প্রহর অখণ্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে এসে মন্ত্রী এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

‎শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তার রাজনৈতিক দর্শন ও আদর্শের মাধ্যমে রাজনীতি করতে করতে এ পর্যায়ে এসেছি। এর বাইরে অন্য কিছু চিন্তা করিনি, কখনো করবোও না।

এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপনের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *