বিশ্ব হরিনাম দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের বিশ্ব হরিনাম দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলার ক্যাম্পেরহাট এলাকায় শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুর মন্দিরে মতুয়া মহা সংঘের উদ্যোগে এই আয়োজন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি শ্রীপতি রঞ্জন, সাধারণ সম্পাদক সুদেব মজুমদারসহ অন্যান্যরা।
পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দুইদিন ব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন ও রাতে কবি গানের আসরের আয়োজন করা হয়।
