লক্ষ্মীপুরে হামলায় স্বামী-স্ত্রী আহত

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে এসে দ্বিতীয় স্ত্রী হামলায় রামগতি থানার পশ্চিম চর সিতা গ্রামের দিদার হোসেন ও তার স্ত্রী লাভলী আক্তার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলাকারীরা হলেন, কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের হোসেনের মেয়ে নাজমা আক্তার, নাজমা আক্তার এর বর্তমান স্বামী মোঃ ফারুক, ভাই রিপনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
ঘটনাটি ঘটেছে, রবিবার ১৭ মে ২০২৬ইং দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ তেমুহনীতে।
জানা যায়, প্রেমের জালে ফেলে নাজমা আক্তার তার ১ম স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন দিদার হোসেনকে। পরবর্তীতে দিদার হোসেনের ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এতে দিদার হোসেন থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কিন্তু অনেক খোঁজে তাকে পাওয়া যায়নী। পরবর্তীতে নাজমা লক্ষ্মীপুর আদালতে দিদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর স্থানীয়ভাবে তা মিমাংসাও করা হয়।
এরপর নাজমা আক্তার আবার বিয়ে করেন মো: ফারুককে। আর ফারুককে বিয়ে করার পর ফারুক ও নাজমা ৫ লক্ষ টাকার জন্য দিদারকে হুমকি দিতে থাকে না দিলে তাকে প্রাণে হত্যারও হুমকির প্রদান করা হয়।
গত রবিবার দিদার ও তার স্ত্রী লাভলী আক্তার চিকিৎসার জন্য লক্ষ্মীপুর আসলে আগে থেকে উৎপেতে থাকা নাজমা আক্তার, নাজমা আক্তার এর বর্তমান স্বামী মোঃ ফারুক, ভাই রিপনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের উপর হামলা চালায়। এতে দিদার ও তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে ফারুক ও নাজমা হুমকিতে চরম নিরাপত্তা হীনতায় রয়েছে দিদার হোসেন।
এব্যাপারে দিদার হোসেন প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন।
এদিকে হামলার ব্যাপারে জানতে চাইলে ফারুক ও নাজমা আক্তার অস্বীকার করে বলেন, আমাদের উপর হামলা করেছে আমরা হামলা করি নাই।
